শিরোনাম
বরিশালে তাজিয়া মিছিল
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:০৬
বরিশালে তাজিয়া মিছিল
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কারবালার প্রান্তরে হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে পবিত্র অশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল বের হয়েছে।


পাকপাঞ্জতন পরিষদের আয়োজনে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরীর নতুনবাজার এলাকা থেকে এই শোক মিছিল বের হয়।


এ সময় মিছিলকারীরা হায় হোসেন! হায় হাসান মাতম করে। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার নতুন বাজার পোল এলাকায় গিয়ে শেষ করে।


এছাড়া আশুরা উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া-মোনাজাতের আয়োজন চলছে।


বিবার্তা/জসিম/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com