শিরোনাম
সিরাজগঞ্জে নাতির অস্ত্রের আঘাতে প্রাণ গেল নানীর
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৩
সিরাজগঞ্জে নাতির অস্ত্রের আঘাতে প্রাণ গেল নানীর
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জে নাতির ধারাল অস্ত্রের আঘাতে ওজেদা খাতুন (৪৫) নামের নানী খুন হয়েছেন। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দেড়কালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওজেদা ওই গ্রামের আব্দুস ছাত্তারের স্ত্রী।


নিহতের বড় ভাই আবুল কালাম আজাদ বলেন, রবিবার সন্ধ্যার দিকে নাতি সিয়ামের সাথে নানি ওজেদার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কুড়াল দিয়ে নানির মাথায় আঘাত করে সিয়াম। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সদর থানার ওসি মোহাম্মদ দাউদ এসব তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সদর শেখ জিলাতুন্নেছা মুজিব হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহতের মাথায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে তিনি জানান।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com