শিরোনাম
চট্টগ্রামে বসতঘরে ভয়াবহ আগুন
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১০:১৫
চট্টগ্রামে বসতঘরে ভয়াবহ আগুন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে সাড়ে তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।


শুক্রবার (২৩ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার রায়পুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্ট্রোল রুম অপারেটর শাহিদুল ইসলাম জানান, রায়পুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


তিনি জানান, আগুনে চারটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে তিন লাখ টাকার মতো। এ ছাড়া ফায়ার সার্ভিসকর্মীরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com