শিরোনাম
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ২২:১৯
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের বাহুবলে পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ রাহেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।


শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। রাহেন উপজেলার শিবপাশা গ্রামের আব্দুস শহীদের ছেলে।


বাহুবল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পেয়ারা পাড়তে গাছে ওঠে রাহেন। এসময় গাছে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com