শিরোনাম
বড়লেখায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১৭:৪৭
বড়লেখায় কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের বড়লেখায় নাজমা আক্তার (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার মুছেগুল গ্রামের আব্দুল আলীর মেয়ে এবং নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে।


পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, কলেজছাত্রী নাজমা আক্তার প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে তার বাবা আব্দুল আলী বসত ঘরের উত্তর পাশের একটি কাঁঠাল গাছের ডালের সাথে গলায় শাড়ি পেছিয়ে ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ভোরবেলা সকলের অগোচরে নাজমা অত্মহত্যা করেছে।


স্বজনদের একটি সুত্র জানায়, প্রায় ৩ বছর ধরে রাসেল নামে এলাকার একটি ছেলের সাথে কলেজছাত্রী নাজমার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিক ও তার পরিবার তাদের বিয়েতে সম্মত না হওয়ায় অভিমানে সে গলায় শাড়ি পেছিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করেছে।


বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক বিবার্তাকে জানান, মোটামুটি নিশ্চিত মেয়েটি আত্মহত্যা করেছে, তবে কারণ নিশ্চিত হওয়া যায়নি।তবে এ ব্যাপারে তার বাবা ইউডি মামলা করেছেন। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আত্মহত্যায় প্ররোচনার কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।


বিবার্তা/তানভীর আঞ্জুম আরিফ/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com