শিরোনাম
মাদারীপুরে বাসচাপায় নিহত ১
প্রকাশ : ২০ আগস্ট ২০১৯, ১৫:৫৫
মাদারীপুরে বাসচাপায় নিহত ১
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের শিবচর উপজেলায় কাঠালবাড়ির ৩ নম্বর ফেরি ঘাটে সুন্দরবন পরিবহনের একটি বাসচাপায় বাদশা হাওলাদার (৪২) নামে এক যাত্রী মারা গেছেন।


মঙ্গলবার দুপুর ১টার সময় বাচ্চার জন্য খাবার কিনতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বাদশা হাওলাদার বাগেরহাটের মংলা থানার জয়মনি ফরেস্ট অফিসের সালাম হাওলাদারের ছেলে।


কাঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, নিহত বাদশা হাওলাদার স্ত্রী সন্তান নিয়ে বাগেরহাট থেকে ঢাকা যাচ্ছিল। কাঠালবাড়ি ফেরি ঘাটের ৩ নম্বর ফেরি ঘাটে শিশু সন্তানের জন্য দোকান থেকে খাবার কিনে আসার পথে সুন্দরবন পরিবহনের একটি বাস বাদশা হাওলাদাকে চাপ দেয়। এসময় চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাদশা হাওলাদারের মৃত্যু হয়।


শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার কথা শুনে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনার পর পরই চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


বিবার্তা/রবিউল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com