শিরোনাম
বিজিবির সমাপনী কুচকাওয়াজে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ২১:৩৬
বিজিবির সমাপনী কুচকাওয়াজে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৫তম রিক্রুট সৈনিকদের (নারী ও পুরুষ) মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে (বিজিটিসিঅ্যান্ডসি) এ সমাপনী অনুষ্ঠিত হবে।


সকাল সাড়ে ১০ টায় প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন। এছাড়া আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য সমাপনীতে বক্তব্য দেবেন। এ সময় নতুন নিয়োগপ্রাপ্ত ২০০ নারীসহ প্রায় ২ হাজার ৫০০ জন সদস্য শপথ গ্রহণ করবেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com