শিরোনাম
তৃতীয় ধাপে চালু হলো আরো ১৮ জোড়া ট্রেন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৭
তৃতীয় ধাপে চালু হলো আরো ১৮ জোড়া ট্রেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তৃতীয় ধাপে আরো ১৮ জোড়া কমিউটার, মেইল, এক্সপ্রেস ও লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে এই ট্রেনগুলো চালু হয়। বৈশ্বিক মহামারি করোনায় প্রায় পৌনে ছয় মাস পর বন্ধ থাকার পর এই ট্রেনগুলো চালু হলো।


চালু হওয়া ট্রেনগুলো-নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম-দোহাজারী লোকাল ট্রেন, মোহনগঞ্জ লোকাল ট্রেন, ঝারিয়া ঝাঞ্জাইল লোকাল ট্রেন, উত্তরবঙ্গ মেইল, কাঞ্চন কমিউটার, দিনাজপুর কমিউটার, বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম মেইল, রাজবাড়ী এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস।


কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে তৃতীয় ধাপে আরও ১৮ জোড়া ট্রেন চালু করা হলো।


করোনার কারণে গত ২৫ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। দুই মাস পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে আন্তনগর ট্রেন চালু করা হয়। তারপর থেকে বিভিন্ন সময়ে অন্য ট্রেনগুলো চালু করা হয়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com