শিরোনাম
সাহারা খাতুনের দাফন শনিবার
প্রকাশ : ১০ জুলাই ২০২০, ১৭:৩৩
সাহারা খাতুনের দাফন শনিবার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মরদেহ শুক্রবার (১০ জুলাই) রাতেই ব্যাংকক থেকে ঢাকায় আনা হবে। এরপর শনিবার (১১ জুলাই) বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।


জানা গেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানান জটিলতায় ভুগছিলেন ৭৭ বছর বয়সী এই নারী রাজনৈতিক। অ্যালার্জিজনিত সমস্যা নিয়ে ২ জুন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা তাকে। তারপর থেকেই অবস্থার অবনতি ঘটে তার। কয়েকদফা আইসিইউ'তে চিকিৎসা দেয়ার এক পর্যায়ে গত ৬ জুলাই এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com