শিরোনাম
বিদ্যুতের ভুতুড়ে বিল, ৪ প্রকৌশলী বরখাস্ত
প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ২১:১২
বিদ্যুতের ভুতুড়ে বিল, ৪ প্রকৌশলী বরখাস্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনায় ভুতুড়ে বিদ্যুৎ বিলকাণ্ডে জড়িতদের চিহ্নিত করেছে বিতরণ কোম্পানিগুলো। এ ঘটনায় চার প্রকৌশলীকে বরখাস্তের পাশাপাশি অব্যাহতির সুপারিশ করা হয়েছে সম্পৃক্ত নির্বাহী প্রকৌশলীদের।


করোনায় সাধারণ ছুটির সময়ে মার্চ ও এপ্রিল মাসের অনুমান নির্ভর বিল তৈরিদের জড়িতদের চিহ্নিত করতে ২৫ জুন টাস্কফোর্স গঠন করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এছাড়াও, বিতরণ কোম্পানিগুলোকে নিজস্ব তদন্ত কমিটির মাধ্যমে দোষীদের বের করে আনতে সাতদিনের সময় বেঁধে দেয় সরকার।


শনিবার ঢাকা পাওয়ার ডিস্ট্রবিউশন কোম্পানি-ডিপিডিসির একটি সূত্র সময় সংবাদকে নিশ্চিত করেছে যে, এই ঘটনায় চার প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত এবং ৩৬ নির্বাহী প্রকৌশলীকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে রবিবার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com