মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১৫:১৩
মালয়েশিয়ায় তিন লরির সংঘর্ষে বাংলাদেশিসহ নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মালয়েশিয়ার উত্তর-দক্ষিণ মহাসড়কে তিন লরির ভয়াবহ সংঘর্ষে এক স্থানীয় চালক এবং একজন বাংলাদেশি হেলপার নিহত হয়েছেন।


বুধবার (১৭ জুন) ভোরে কুলাই এলাকার কাছে মহাসড়কের দক্ষিণমুখী রুটের ৪৯ দশমিক ৪ কিলোমিটার পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির বয়স ৫৬ বছর এবং মালয়েশিয়ান লরি চালকের বয়স ৪৩ বছর বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।


কুলাই জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার তান সেং লি জানান, ঘটনার সময় নিহত ওই দুই ব্যক্তি রাস্তার বাম পাশের লেনে লরি থামিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এমন সময় একইদিক থেকে আসা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়।


দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেয়া পুলিশ জানায়, ধাক্কা দেয়া লরিটির চালক ও তার সহকারীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা তৃতীয় লরির চালক অক্ষত আছেন।


নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুলইয়ের টেমেনগং সেরি মহারাজা তুন ইব্রাহিম হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com