শিরোনাম
ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনের ছুটিতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস
প্রকাশ : ০৫ মে ২০২১, ২২:৫১
ঈদুল ফিতর উপলক্ষে ৫ দিনের ছুটিতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস
মালয়েশিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটিতে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। বুধবার এক বিজ্ঞপ্তিতে ১২ থেকে ১৪ মে পর্যন্ত তিন দিনের জন্য দূতাবাসের সকল কার্যাক্রম বন্ধ থাকার কথা জানানো হয়। তবে শনি ও রবিবার সাপ্তাহিক বন্ধের কারণে ১৫ ও ১৬ মে বন্ধ থাকবে বাংলাদেশ দূতাবাস। এর ফলে টানা পাঁচ দিন বন্ধ থাকবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সব ধরনের সেবা।


কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


উল্লেখ্য করোনা মহামারির মধ্যেও সরকারের বিধিনিষেধ মেনে সকল কার্যাদি পরিচালনা করে আসছে বাংলাদেশ হাইকমিশন। বিশেষ করে দূতাবাসের পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে প্রতিদিন পাঁচ শতাধিকের উপরে মানুষকে সেবা দেয়া হয়। তবে টানা পাঁচ দিন বন্ধ থাকায় এ সেবা ব্যাহত হবে বলে মনে করছে প্রবাসীরা।


বিবার্তা/আরিফ/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com