শিরোনাম
ভারতে আটকা পড়া বাংলাদেশীদের বিক্ষোভ
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২১, ০৯:১২
ভারতে আটকা পড়া বাংলাদেশীদের বিক্ষোভ
প্রবাস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের করোনা পরিস্থিতির অবনতির কারণে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সীমান্ত বন্ধ রয়েছে। এতে করে বিপাকে পড়েছেন কয়েকশ’ বাংলাদেশী। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পেট্রাপোল সীমান্তে দেশে ফেরার জন্য তারা বিক্ষোভ করেছেন।


জানা গেছে, তাদের অধিকাংশই মেডিকেল ভিসায় বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। এদিকে বাংলাদেশ স্বাধীনের পর করোনার কারণে এই প্রথম ভারতের সাথে সীমান্তে যাতায়াত বন্ধ হয়েছে।


কুষ্টিয়া থেকে চিকিৎসা করাতে ভারতে যাওয়া স্বপন কুমার বিশ্বাস বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশ সীমান্তে নিষেধাজ্ঞা জারি করায় বিপাকে পড়েছি আমরা।


আটকা পড়া যাত্রীদের একজন মনির হোসেন জানান, তিনি ১০ বছরের শিশু বাচ্চাকে নিয়ে চিকিৎসার জন্য চেন্নাই গিয়েছিলেন। অপারেশন শেষে আজ (সোমবার) ভোরে পেট্রাপোলে পৌঁছে সীমান্ত বন্ধের খবর পেয়েছেন। তাদের হাতে বাড়তি কোনো টাকাও নেই। একটি সূত্র জানায়, আটকে পড়া যাত্রীরা সকাল থেকে না খেয়ে আছেন। সীমান্তরক্ষী বিএসএফ বাংলাদেশীদের ফেরত পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছেন।


এদিকে বেনাপোল চেকপোস্টেও বেশকিছু বাংলাদেশী ও ভারতীয় আটকা পড়েছেন। এদের মধ্যে অনেকের ভিসা শেষের পথে। আবার অনেকের কাছে টাকা নেই।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com