ঢামেকের জরুরি বিভাগে ভুয়া ডাক্তার আটক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া ডাক্তার আটক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

অসুস্থ ভাইকে হাসপাতালে ভর্তি করাতে না পেরে ভুয়া ডাক্তার সেজে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আটক হয়েছেন এক যুবক।


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের পোশাক পরে ঘোরাফেরার সময় এক ভুয়া চিকিৎসককে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।


রবিবার (১৮ অক্টোবর) দুপুরের পর হাসপাতালের জরুরি বিভাগের ভেতর চিকিৎসকের পোশাক পরে ঘোরাফেরার সময় তাকে আটক করে দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।


ভুয়া এই চিকিৎসকের পরনে ছিল সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ।


চিকিৎসক ভেবে তাকে জরুরি বিভাগে প্রবেশেরও সুযোগ দেওয়া হয়। পরে তার চলাফেরা সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, তিনি প্রকৃত চিকিৎসক নন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে এক যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে সেখানে নিয়োজিত আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেন।


কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢামেক পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।


আটক যুবকের নাম মো. রাকিব। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করছিলেন।


রাকিব জানান, তার ভাই অসুস্থ ছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। অনেক চেষ্টা করেও ভর্তি করাতে না পেরে একজনের পরামর্শে নিজেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাকে আটক করেন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জরুরি বিভাগ থেকে ভুয়া চিকিৎসক আটকের পর আনসার সদস্যরা তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com