গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৭
গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান–১ এ বের করা মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।


গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, মিছিলের চেষ্টার সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। মাত্র পৌনে এক মিনিট স্থায়ী ছিল মিছিল। এর মধ্যেই দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। অবিস্ফোরিত পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ছোড়া গুলিতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।


ওসি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তারা স্লোগান দেন মিছিলে।


পুলিশ জানায়, দুপুর পৌনে ১২টার দিকে গুলশান–১ এর ভোলা মসজিদের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা চালান। পুলিশ এগিয়ে গেলে তারা ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ দুজনকে গ্রেফতার করে।


গ্রেফতাররা হলেন- মো. আরাফাত ও আব্দুর রহিম। পুলিশ জানায়, তাদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকশ’ লোক একটি মিছিল বের করেছেন। সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com