হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টা: দর্শনার্থীর চিৎকারে হাতেনাতে আটক নয়ন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১
হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টা: দর্শনার্থীর চিৎকারে হাতেনাতে আটক নয়ন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টাকালে নয়ন (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছেন দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা নিতে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের হাতিরঝিল থানাধীন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতিরঝিলের মহানগর পশ্চিম (জিএমজি) এলাকায় এ ঘটনা ঘটে।


আনসার জানায়, ছিনতাইয়ের চেষ্টা চালানোর সময় দর্শনার্থীদের চিৎকার শুনতে পান সেখানে কর্তব্যরত সদস্যরা। পরে এপিসি শেখ রাসেলের নেতৃত্বে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং ছিনতাইয়ের চেষ্টাকারী যুবককে আটক করেন।


আটক নয়নের বাবার নাম মামুন। তিনি ঢাকার তেজগাঁও থানাধীন মহাখালী এলাকার বাসিন্দা।


এ সময় দায়িত্ব পালন করছিলেন এপিসি শেখ রাসেল, আনসার মো. জাকির হোসেন ও আনসার মো. তাহিম মোল্লা। পরে সংস্থা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আটক যুবককে হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com