বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দশম অবস্থানে ঢাকা
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬
বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দশম অবস্থানে ঢাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা দশম অবস্থানে রয়েছে। বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১১৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে এ তথ্য দেখা যায়।


বায়ুদূষণে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। বায়ুমান সূচকে কুচিংয়ের স্কোর ৫৯১। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পলা। যার স্কোর ১৮৪। একই স্কোর নিয়ে আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাই তালিকার তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে ১৭৫ স্কোর নিয়ে অবস্থান করছে ভারতের রাজধানী নয়া দিল্লি। ১৪৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।


একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।


আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com