রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের মিছিল
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৫:১৫
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের মিছিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর উত্তরায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।


শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। উত্তরার জসীমউদ্দীন এলাকার মহাসড়ক থেকে শুরু হওয়া মিছিলটি র‍্যাব-১ কার্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।


ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানারে মিছিলটির আয়োজন করা হয়।


মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মুখে ‘ডাক দিয়েছে নাঈম ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান শোনা যায়।


মিছিল চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীদের অনেকে দৌড়ে পালিয়ে যান। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশ তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।


মিছিলকে কেন্দ্র করে মারামারির কোনো ঘটনা ঘটেছিল কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওসি মোরশেদ আলম বলেন, পুলিশ ধাওয়া দেয়ার সময় আশপাশের লোকজনও তাদের ধাওয়া করেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com