সাভার-আশুলিয়ায় ২ বাসে আগুন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১৩:২২
সাভার-আশুলিয়ায় ২ বাসে আগুন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে সড়কের পাশে পার্কিং করে রাখা ২টি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।


শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাভারের বলিয়ারপুর ও আশুলিয়ার বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন জানান, রাতে আশুলিয়ার বেলতলা এলাকায় একটি গ্যারেজে রাখা বাসে আগুনের খবর পাই। পরে সেখানে ধামরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায়। তবে ততক্ষণে স্থানীয়রা বাসটির আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।


অন্যদিকে সাভার ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শ্যামলী পরিবহনের বাসটি পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় রাত ১টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।


বিষয়টি নিশ্চিত করে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ১২টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাসে নাশকতার উদ্দেশ্যে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com