পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর, পালালেন চালক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:৪২
পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণীর, পালালেন চালক
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

মুন্সিগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন। নিহত তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।


রবিবার (২৯ নভেম্বর) ভোরে পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ওই তরুণী মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।


পুলিশ জানায়, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ বছর। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।


পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিহত তরুণীর পরিচয় শনাক্তে কারও কাছে তথ্য থাকলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com