সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১২:১১
সেন্টমার্টিন রুটে সব নৌযান চলাচল বন্ধ
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।


টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে টেকনাফ ও সেন্টমার্টিনের মধ্যে চলাচলকারী ট্রলার, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচলও বন্ধ থাকবে।


তিনি আরও জানান, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


এদিকে, কক্সবাজার সমুদ্রবন্দরের জন্য জারি করা ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত বাড়িয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। পাশাপাশি সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com