ঝিনাইদহে সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২১:০২
ঝিনাইদহে সাবেক স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝিনাইদহ শহরে সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামের এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে।


বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে শহরের কলাবাগান বাবর আলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত সোমা পার্শ্ববর্তি কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে। এদিকে ঘটনার পরপরই অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।


নিহতের ভাই রাতুল হোসেন জানায়, আমার বোনের সাথে এনামুল হক মিরাজের ৮ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়ে। তাদের সংসারে ফারহান নামে ৬ বছরের এক সন্তান রয়েছে। চার বছর পূর্বে তাদের ছাড়াছাড়ি হয়। ছাড়াড়ির পর আমার বোনের প্রাক্তন স্বামী মিরাজ আমারদের এলাকায় প্রায় সময় আসা যাওয়া করতো। আজ সকালে আমার বোন সুমা তার বাচ্চা স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলো। সেসময় বাড়ির সামনে মিরাজ সুমার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধে ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলের পাশ থেকেই অভিযুক্ত স্বামী এনামুল হক মেরাজ কে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com