
নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সত্যিকার দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশের জন্য শহীদ হয়েছেন। তারইসুযোগ্য পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিলো তার সবগুলো বাস্তবায়নে কাজ করছে।
তিনি আরও বলেন, সার সংকট সৃষ্টি করা হলে তা বরদাশত করা হবে না। পর্যাপ্ত সার রয়েছে। কৃষকেরা প্রয়োজনীয় সার পাবে। যারা সার সংকট সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক ভিপি এডভোকেট শামিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রাসেদুল ইসলাম,বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন শাখা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে একটি র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কোর্ট মাঠে শেষ হয়।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]