
গাজীপুরের কালিয়াকৈরে মাদক ব্যবসা ও প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীসহ প্রতারক চক্রের তিন সদস্যকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও ম্যাজিস্ট্রেট কার্যালয়ে এ এইচ এম ফখরুল হোসাইন এ আদেশ দেন। পরে সাজাপ্রাপ্তদের জেল হাজতে পাঠায় পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার ক্ষদ্য কুমারপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৩১), ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ধঙ্খা গ্রামের সজিব আহমেদ(২২) এবং তার স্ত্রী মাহিয়া আক্তার (১৯)।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও মানুষের সঙ্গে হ্যানিট্রাপ ও বিভিন্ন উপায়ে প্রতারণা করে আসছিলেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চান্দরা এলাকায় চক্রটি তাদের কার্যক্রম চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গাজীপুর ডিবি পুলিশ। এ সময় এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে নকল ফেনসিডিল উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এদিকে শনিবার বিকেলে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করলে স্বামী ও স্ত্রীকে তিন মাস ও আরেকজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন। সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মাদক ও প্রতারক চক্রের তিন সদস্যকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই তিনজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]