
পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবুল বাশার (৭০) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোলাগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৭টার দিকে আবুল বাশার বাড়ির সামনে একটি সুপারি গাছে সুপারি পাড়ার জন্য মই নিয়ে ওঠেন। এ সময় হাতে জি আই পাইপের মাথায় থাকা কাচিঁ দিয়ে গাছের সুপারি কাদি কাটতে গেলে হাত ফসকে পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের তারে হাতে থাকা পাইপ লেগে যায়। এতে গাছটি বিদ্যুতায়িত হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত আবুল বাশার ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দক্ষিণ জোলাগাতী গ্রামে সুপারি গাছে ওঠার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিবার্তা/রবিউল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]