
শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের কারখানার ঝুট গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়তে হয়েছে ফায়ার সার্ভিসকে। তারা মহাসড়কের উল্টো পথে বিজিবির পাহারায় ঘটনাস্থলে যাচ্ছে।
রবিবার (১ নভেম্বর) দুপুরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারেকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড নামের কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। শ্রমিক বিক্ষোভের কারণে সকাল থেকেই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের তৈরি হয়েছে।
এ যানজটের কারণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে না যেতে পেরে ফিরে যায়। পরবর্তীতে বিজিবির পাহারায় মহাসড়কের উল্টো পথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]