সিলেট সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ-মদসহ চোরাইপণ্য জব্দ
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৩
সিলেট  সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ-মদসহ চোরাইপণ্য জব্দ
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পেঁয়াজ, মদসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা।


বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অপারেশন দল গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের উদ্দেশ্যে আনা ভারতীয় বিভিন্ন মালামালের সন্ধান পাওয়া যায়।


পরে বিজিবির বিশেষ অপারেশন দল অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার ৫০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ ও ১২০ বোতল মদসহ ভারতীয় অন্যান্য মালামাল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।


অভিযানে জব্দ করা চোরাচালানি মালামালগুলো সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।


বিবার্তা/জাহিদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com