ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত পিকআপ, কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৮
ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত পিকআপ, কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সঙ্গে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপ ভ্যানটি দ্বিখণ্ডিত হয়ে যায় এবং চালক সামান্য আহত হন। দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট-মল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি পটিয়ার কচুয়াই ইউনিয়নের মল্লাপাড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়।


ট্রেনটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিয়ে টেনে আনসার ক্যাম্পের সামনে পর্যন্ত নিয়ে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন।


পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম বলেন, দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পিকআপ চালক সামান্য আহত হলেও ট্রেনের যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন। তবে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এখন উদ্ধারকারী ট্রেন আসছে। কখন স্বাভাবিক হবে সঠিক বলা যাচ্ছে না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com