
কুমিল্লার দেবিদ্বারে মা ও দুই বছরের ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে যুবকের বিরুদ্ধে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে শিশুটির মা রাবেয়া আক্তার গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শালঘর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬০) ও সুজনের মেয়ে ইশরাত (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে যায়, ইমন পেশায় একজন দিনমজুর। সম্প্রতি একটি দুর্ঘটনায় তার পা ভেঙে যায়। সোমবার সকালে তার পায়ে তীব্র ব্যথা অনুভুত হয়। এতে সে আত্মহত্যা করতে যায়। এ সময় তার মা, ভাবি তাকে আত্মহত্যায় বাধা দেয়। এতে সে ক্ষিপ্ত হয়ে সকলকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে তার মা ও ভাতিজি নিহত হয় এবং শিশুটির মা রাবেয়া আক্তার গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে রাবেয়া আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পাঠানো হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ইমনকে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]