লামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৫
লামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বান্দরবানের লামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাহিদ নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়ন সদর বাজার পাড়ার পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নাহিদ রুপসী বাজার পাড়ার বাসিন্দা মোহাম্মদ সুমন ও নুর বান’রু ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে শিশু নাহিদ বাড়ির পাশের মাদ্রাসা পুকুরে গোসল করতে নামেন। এ সময় পুকুরের পানিতে ডুবে যান নাহিদ। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে নাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখাানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নাহিদকে মৃত ঘোষণা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক। প্রাথমিক সুরতহাল শেষে মৃত নাহিদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হযেছে।


বিবার্তা/আরমান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com