এসএমপির অভিযানে ২৬৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, গ্রেফতার ৭৬
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৩
এসএমপির অভিযানে ২৬৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, গ্রেফতার ৭৬
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ধারাবাহিক অভিযানে ৪৮ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ২৬৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।


এসএমপির তথ্য অনুযায়ী, রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৫২ জন আসামিকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।


অভিযানকালে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


একই ২৪ ঘণ্টায় এসএমপির ট্রাফিক বিভাগ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এর মধ্যে ৬৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৫৪টি যানবাহন আটক করা হয়।


এর আগে ১২ সেপ্টেম্বর ০০টা থেকে ২৩টা ৫৯ মিনিট পর্যন্ত এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা ছিলেন।


ওই অভিযানে ১ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক বিভাগ ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৪টি যানবাহন আটক করা হয়।


এসএমপির দুই দিনের হিসাব অনুযায়ী, ১২ ও ১৩ সেপ্টেম্বরের ৪৮ ঘণ্টায় মোট ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ১ কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের অভিযানে ২৬৮টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে; এর মধ্যে ১৩০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১৩৮টি যানবাহন আটক করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/জাহিদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com