
সিলেটের জকিগঞ্জে নিজ ঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বারহাল ইউনিয়নের বুরহানপুর গ্রামের দাশপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চম্পা রাণী দাশ ও তার চার বছরের মেয়ে ঋদি দাশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চম্পা রাণী দাশ গর্ভবতী ছিলেন। তিনি শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি তদন্ত মো. সুজন মিয়া জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]