স্ত্রীর আবদার মিটিয়ে নিজেকে শেষ করে দিলেন যুবক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০
স্ত্রীর আবদার মিটিয়ে নিজেকে শেষ করে দিলেন যুবক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক টানাপড়েনের মধ্যে স্ত্রীর আবদার মিটিয়ে তার জন্য মোবাইল ফোন কিনে দিয়ে আব্দুর রহিম (২৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।


বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম ওই এলাকার আবুল বাশারের ছেলে।


পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেয়া নিয়ে আব্দুর রহিমের সঙ্গে পরিবারের সদস্যদের মনোমালিন্য চলছিল। এ বিষয় নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে দাবি স্বজনদের। পারিবারিক টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার রাতে তিনি একটি মোবাইল ফোন কিনে দেন স্ত্রীকে।


এরপর বুধবার ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের ভেতর গলায় ফাঁস দেন আব্দুর রহিম। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, স্ত্রীকে মোবাইল ফোন কিনে দেয়ার বিষয়টি নিয়ে ওই যুবকের সঙ্গে পরিবারের মনোমালিন্য চলছিল বলে স্বজনরা জানিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেও তারা জানিয়েছেন।


তিনি আরও বলেন, বুধবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com