সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাচালানপণ্য জব্দ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাচালানপণ্য জব্দ
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাবাজার, সংগ্রাম, উৎমা, দমদমিয়া, পান্থুমাই, প্রতাপপুর, তামাবিল ও সোনারহাট বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।


এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, অভিযানে ভারতীয় গরু ও মহিষ, মোবাইল ডিসপ্লে, কসমেটিকস, জিরা, সুপারি, বিভিন্ন ধরনের ফল, চকলেট, চিনি, সবজি, কম্বল, বিস্কুট, সনপাপড়ি ও টাইগারবামসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে।


জব্দ করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৬ লাখ ৮ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


৪৮ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।


তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/জাহিদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com