সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ২০:৩৪
সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।


শনিবার (২৯ আগস্ট) দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চারিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস ও চশমা জব্দ করা হয়।


জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—নিভিয়া সফট ক্রিম ২ হাজার ৮০৯ পিস, পন্ডস ফেসওয়াশ ৬ হাজার ৩৬১ পিস এবং চশমা ১ হাজার ৭২৪ পিস। এসব মালামালের সিজারমূল্য ৫৭ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।


এ ছাড়া ২৯ ও ৩০ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট ও সোনারখেওর বিওপির পৃথক তিনটি আভিযানিক টহল দল কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৩ কেজি ভারতীয় চা-পাতা, ২০ কেজি ভারতীয় সুপারি এবং ২৩৮ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ২০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।


দুই দফার অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ৭৮ লাখ ২৬ হাজার ১৫০ টাকা।


বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে।


জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন।


বিবার্তা/জাহিদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com