সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:২৪
সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিলেটের রায়নগরে একটি ফ্লাট থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।


বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগর মিতালী আবাসিক ১১১ নম্বর বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল জানিয়েছেন।


নিহতরা হলেন-ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০) ও তার স্ত্রী মালু বেগম (৭৬)। গৃহকর্মীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


ডিসি (উত্তর) সাইফুল বলেন, “খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে বিস্তারিত বলা যাবে।”


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com