
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা।
অভিযুক্ত ব্যক্তির নাম কামাল হোসেন। তিনি উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর এলাকার বাসিন্দা।
অভিযোগ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল ওই শিক্ষার্থী। এ সময় তাকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন কামাল। ঘটনাটি কাউকে না জানানোর জন্য শিশুকে ভয়ভীতি ও হুমকি দিয়ে পালিয়ে যান তিনি। পরে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বাবা-মায়ের জিজ্ঞাসাবাদের মুখে ঘটনাটি তাদেরকে জানায়। তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/কাউছার/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]