
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশেরকুন্ডু গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে মামার লাঠির আঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবু বক্কর (৩০) শিশেরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্করের সঙ্গে তার মামা শাহাজান আলী ওরফে সিরু মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহাজান আলী ওরফে সিরু মিয়া লাঠি দিয়ে আবু বক্করের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]