
কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ বিজয় আহমেদ (২৩) নামে এক যুবক আটক হয়েছে। এসময় উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড তাজা গুলি ও ৯ পিস ইয়াবা।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃৃৃৃৃৃৃত বিজয় আহমেদউপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া গ্রামের বিপ্লব ভূইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ বুধবার গভীর রাতে বাহিরমাদী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিজয় আহমেদের বাড়ির গরু রাখার ঘর তল্লাশি করে একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড তাজা গুলি ও ৯ পিস ইয়াবাসহ বিজয় আহমেদকে আটক করে। পরে থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ বিজয় আহমেদ নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নামে দৌলতপুর থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]