কুষ্টিয়ার মিরপুরে মুদি দোকানির রহস্যজনক মৃত্যু
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৮:৪২
কুষ্টিয়ার মিরপুরে মুদি দোকানির রহস্যজনক মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুরে রিপন কাজী (২৫) নামে এক মুদি দোকানির রহস্যজনক মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন
রয়েছে।


বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে আহত অবস্থায় তিনি নিজ দোকানের পাশেই পড়েছিলেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃতঘোষণা করেন। নিহত রিপন মিরপুর পৌরসভার তালতলা এলাকার রিপন স্টোর মুদি দোকানের মালিক ও একই এলাকার আলম কাজীর ছেলে তিনি।


নিহত যুবকের পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবারভোররাত ৪টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশে তার দোকান ও বাড়ির সামনে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।


এসময় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।


মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রিপন কাজীকে কেউ মারধর করার কারণে মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে তিনি মারা গেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগতব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com