মোংলায় ম্যানগ্রোভ বনাঞ্চল সমৃদ্ধকরণে ব্রাকের বৃক্ষরোপণ কর্মসুচি
প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১৬:৫০
মোংলায় ম্যানগ্রোভ বনাঞ্চল সমৃদ্ধকরণে ব্রাকের বৃক্ষরোপণ কর্মসুচি
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলার উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ব্রাকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।


বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ম্যানগ্রোভ বনাঞ্চর সমৃদ্ধকরণে "রেইন ফর লাইফ প্রোজেক্ট" এর আওতায় চিলা ইউনিয়নের কলাতলা গ্রামের পশুর নদীর পাড়ে একর্মসুচি পালন করা হয়।


কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাক প্রকল্পের অপারেশন ম্যানেজার প্রকাশ চন্দ্র বিশ্বাস। বৃক্ষ রোপণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় নেতা পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন, সরকার ৫ বছরে ২৫ কোটি গাছ লাগাবে। সরকারি বেসরকারি সংস্থা যৌথভাবে এই বৃক্ষ রোপণ কর্মসুচি বাস্তবায়ন করবে। মোংলা উপজেলা জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ব্রাক'র ম্যানগ্রোভ বনায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপকূলের মানুষসহ প্রানপ্রকৃতি রক্ষায় বৃক্ষ রোপণ কর্মসুচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। গাছ রোপণ এবং তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com