মিরপুরে চালককে গাছে বেঁধে অটো রিকশা ও টাকা ছিনতাই
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ২৩:৫৭
মিরপুরে চালককে গাছে বেঁধে অটো রিকশা ও টাকা ছিনতাই
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার মিরপুরে চালককে গাছে বেঁধে ব্যাটারিচালিত অটোভ্যান, টাকা ও মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে গ্রামবাসী ওপুলিশের সহায়তায় অটোচালককে উদ্ধার করা হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে মিরপুর-দৌলতপুর সড়কের মিরপুর মাঠের মধ্যে ডাকাতি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। অটো চালকের নাম ওসমান মন্ডল (৩৩)। তার বাড়ি দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এবং সে কাশেমমন্ডলের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, অটোভ্যান চালক ওসমান মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অটোভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। মিরপুর-দৌলতপুর সড়কের মিরপুর মাঠের মধ্যে ডাকাতি পুকুর এলাকায় পূর্ব থেকে ওত পেতে থাকা ৪-৫জন সশস্ত্র ছিনতাইকারী তার অটোর গতিরোধ করে এবং তাকে বেধড়ক মারপিট করে তার হাত-পা গাছের সাথে বেঁধে অটোভ্যান, নগদ টাকা ও মোবাইলফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে তার আর্তচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে এমন অবস্থা দেখে মিরপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা আহত অবস্থায় অটোচালক ওসমান মন্ডলকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ভ্যানচালককে উদ্ধারের পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com