
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদ থেকে এক অজ্ঞাত পুরুষের ব্যক্তিরমরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার বনগ্রামখেয়াঘাটের পাশে ভাসমান মরদেহটি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মৃত ব্যক্তির পরনে কফি রঙের হাফহাতা শার্ট ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ২ থেকে ৩ দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এবং পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে,মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ঘটনার সত্যতানিশ্চিত করে বলেন, মরদেহটি নদী থেকে উদ্ধার হওয়ায় নৌ পুলিশ এ ব্যাপারে তদন্ত এবং আইনগত পদক্ষেপ নেবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]