
কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা স্কুলছাত্রী ধর্ষণ মামলায় জহির রায়হান (৩২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (০১ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জহির রায়হান কুষ্টিয়া সদর উপজেলার হররা ডাক্তারপাড়া গ্রামের নুর নবীর ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর এক ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাতায়াতের পথে যুবক জহির রায়হান তাকে নানাভাবে কু-প্রস্তাব সহ উত্ত্যক্ত করতেন। ঘটনাটি ভূক্তভোগী ছাত্রী তার পরিবারকে জানালে যুবক জহির রায়হানকে বকা ও শাসন করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জহির রায়হান ২০১৮ সালের ৩ মার্চ রাতে বাবা-মায়ের অনুপস্থিতিতে ওই ছাত্রীর কক্ষে প্রবেশ করে তাকে জোড়পূর্বক ধর্ষণ করেন। এসময় ছাত্রীর আর্তচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে যুবক জহির রায়হানকে আটক করে পুলিশে দেয়। ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে কুষ্টিয়া মডেল থানার এসআই আনোয়ারুল ইসলাম ২০১৮ সালের ৩০ এপ্রিল জহির রায়হানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, কুষ্টিয়া সদর থানায় দায়ের করা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে আসামি জহির রায়হানের বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষ্য ও শুনানি শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আসামি জহির রায়হানকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হলে পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে পলাতক রয়েছে।
বিবার্তা/শরীফুল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]