সারাদেশ
দৌলতপুর সীমান্তে ২৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০০:৫৬
দৌলতপুর সীমান্তে ২৬ লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবিরপৃথক অভিযানে ২৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার হয়েছে।


মঙ্গলবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে বিজ্ঞপ্তিতে সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ ধর্মদাহ বিওপিরটহল মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটের ধর্মদাহ মাঠে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৯ বোতল মদ, ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। অপরদিকে সোমবার রাত ১০ টা ২০ মিনিটের দিকে জামালপুর বিওপির টহল দল জয়পুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৮ বোতল মদ, ৯০০ গ্রাম গাঁজা, ১৯ বোতল স্কাফ সিরাপ, ১ হাজার পিস ভায়াগ্রা ট্যাবলেট, ২ হাজার ৮০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১হাজার ৮৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। এছাড়াও একইদিন বিকেল ৫টা ৩০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল কাজিপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে ১১৪ কেজি বাংলাদেশি ভেষজ (অশ্বগন্ধা শিকড়) উদ্ধার করে।


বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের সিজার মূল্য ২৬ লাখ ৪৭ হাজার ৭৫টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com