মহেশপুর সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি উদ্ধার
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০১:১২
মহেশপুর সীমান্তে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৮ বিজিবি।


শনিবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সামন্তা সীমান্তে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে তারা।


এসময় বিক্রয় নিষিদ্ধ ২৪ বোতল এসকফ সিরাপ উদ্ধার করা হয় ।


৫৮ বিজিবি'র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলেহাটি গ্রামের মো. মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের মধ্যে বিজিবির টহলরত অবস্থায় ২ জন অজ্ঞাত চোরাকারবারীকে দেখতে পেয়ে ধাওয়া দেয় তারা । সেসময় দুইব্যক্তি প্লাস্টিকের ব্যাগ ফেলে শুন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে উক্ত ব্যাগের মধ্যে থেকে ভারতীয় ২৪ বোতল এসকাফ সিরাপ সহ ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড গুলি পাওয়া যায়।


তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন, গুলি এবং সিরাপ সমুহ মহেশপুর থানায় এজাহারের মাধ্যমে হস্তান্তর করা হবে।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com