কুষ্টিয়ায় নদী থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০০:০৪
কুষ্টিয়ায় নদী থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার কুমারখালীতে কালী নদী থেকে ভাসমান অবস্থায় রাফিদহাসান কনক (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (২৭ জুন) সকাল ৮টার দিকে উপজেলার লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাফিদ হাসান কনক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের কায়ুম আলীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদীর রানী ঘাট এলাকায় ভাসমান অবস্থায় কনকেরমরদেহ দেখতে পাই স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।


কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে প্রতিবন্ধী ছেলেটিকোন কারনে নদীর কিনারায় পানিতে নামতে গিয়েছিলো। সাঁতার না জানার কারনে ডুবে মারা গেছে। তবে সঠিক কারনজানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com