৪৮ দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২৩:৩৮
৪৮ দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: সংস্কৃতিমন্ত্রী
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিশ্বের ৪৮টি দেশের সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সমৃদ্ধ ও নতুন উচ্চতায় নিয়ে যেতে সরকার কাজ করে যাচ্ছে।


শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয় ও জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, “বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, ব্যর্থ হতে আসেনি। যেসব ক্ষেত্রে ব্যর্থতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দুর্নীতি ও অনিয়মের জঞ্জাল পরিষ্কার করে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। দীর্ঘদিনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সবকিছু নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।”


পরে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন সংস্কৃতি মন্ত্রী।


জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন , জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এম. এ. মজিদ, পুলিশ সুপার আশিস বিন হাসান, জেলা কালচারাল অফিসার জসীম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com