
নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ‘জয় বাংলা স্লোগান দেওয়া ও কেক কাটার অভিযোগে মজনু তালুকদার (২৭) এবং মোতায়েরমোল্যা (১৯) নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন) দিবাগত রাতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মজনু তালুকদার উপজেলার চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে এবং মোতায়ের মোল্যা একই গ্রামের মন্টু মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় লোহাগড়ার নারানদিয়া রেল স্টেশনে এলাকায় কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মজনু তালুকদার এবং মোতায়ের মোল্যা জানান, লোহাগড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন শেখ বলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খাওয়াবে। পরে আমরা দু’জন সন্ধ্যায় নারানদিয়া রেল স্টেশনে গেলে কেক কাটার পর রাতে দুই প্যাকেট বিরায়ানি নিয়েবাড়ি চলে আসি। পরে দিন বুধবার রাতে পুলিশ আমাদের দুজনকে বাড়ি থেকে গ্রেফতার করে।
এ দিকে অভিযুক্ত লোহাগড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন শেখ পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বলেন, গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]