নড়াইলে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১৫:১১
নড়াইলে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের নড়াগাতি থানার একটি গ্রামে ১০বছরের এক শিশুকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ সিদ্দিক মোল্যা (৭০) কে নড়াগাতি থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সিদ্দিকমোল্যা একই গ্রামের মৃত আবু বক্কর মোল্যার ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, নড়াগাতী থানার একটি গ্রামে গত রোববার (১৪জুন) বিকালে ভুক্তভোগী শিশু তার ছোটবোনকে সাথে নিয়ে বাড়ির পাশে তাল কুড়াতে যায়। এসময় পাটখেতে আগে থেকেই কাজ করছিলেন অভিযুক্ত সিদ্দিক মোল্যা। এরপর অভিযুক্ত সিদ্দিক ভুক্তভোগী শিশুটির হাত ধরে টেনে পাটখেতে নিয়ে যায় এবং সাথে থাকা তার ছোট বোনকে গামছা দিয়ে পেঁপে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে সিদ্দিক মোল্যা ভুক্তভোগী শিশুটিকে পাট খেতের ভিতরে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। অতঃপর শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সিদ্দিক মোল্যা পালিয়ে যায়।


সোমবার (১৫জুন) দুপুরে ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে কালিয়া ‍থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। বিকালে পুলিশ অভিযান চালিয়ে সিদ্দিক মোল্যা গ্রেফতার করে।


নড়াগাতি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মঙ্গলবার(১৬জুন) সকালে বলেন, শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী সিদ্দিক মোল্যা গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।


বিবার্তাশরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com